প্রতিবন্ধি মানেই সমাজের অবহেলা বঞ্চনার শিকার হতে হয়। এটি বর্তমানে সমাজে চিত্র হয়ে দাড়িয়েছে। আর যদি প্রতিবন্ধিরা হয় নি¤œবিত্ত পরিবারের কারো সন্তান তাহলে তাদের জীবনে দুঃখের কোন সীমা থাকে না। একদিনে অভাবের তারণা অন্যদিকে প্রতিবন্ধিত্ব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাইনিজ খাবার খাইয়ে ১’শ প্রতিবন্ধির শখ পূরণ করলো অনির্বাণ ডিবেবল চাইল্ড কেয়ার স্কুল নামে একটি সংগঠন। সোমবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের ভুলতার পানসী রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রিয়াজুদ্দিন, অনির্বাণ ডিবেবল চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা, ডিকেএমসি হাসপাতালের পরিচালক মোঃ নজরুল ইসলাম, লায়ন সালেহ আহমেদ, পরিচালক ব্রাইটস্টার স্কুল, অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক ডা. নাজিয়া নওরীম, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু উন্নয়ন সংস্থার সভাপতি শারমিন নিধি, ও মোঃ মহসিন, জাকির হোসেন, ইফতেখার ভূইয়া রিদ্বীন প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
১’শ শিক্ষার্থীর চাইনিজ খাওয়ার শখ পূরণ
-
মোঃ নুর আলম,রূপগঞ্জ থেকেঃ - প্রকাশিত : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- 73
ট্যাগ :
জনপ্রিয়




















