০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বরগুনার বামনায় সেই তিন বোনের নতুন গৃহের উদ্বোধন করেছেন ডিআইজি

বরগুনার বামনা উপজেলার গোলাগাটা গ্রামের ইয়াতিম সেই তিন বোনকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর ও সেলাই মেশিন সহ একটি দোকান ঘরের উদ্বোধন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

সোমবার (২৩ মে) সকালে সন্ত্রাস ও মাদকমুক্ত, সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র/ছাত্রীদের সাথে মতবিনিময় সভা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে ওই তিন বোনের ঘরের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বশির আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি।

তিন বোন রুবি আক্তার, জেসমিন আক্তার, রোজিনা আক্তার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদনের বাণী বারবার তাদের মুখে উচ্চারণ হয়েছে। এটাই হবে তাদের শেষ ইচ্ছে।

বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ এই ইয়াতিম তিন বোনের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তেমনি স্থানীয় প্রতিবেশী ও জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। এদের নিরাপত্তার কেবল পুলিশ নয়, প্রতিবেশীদেরও নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য যে গত ২৩ ফেব্রুয়ারি নিজেদের জমি-জমা ও বসতঘর ফিরে পেতে বরগুনা শহরে কাফনের কাপড় পরে অনশন কর্মসূচি পালন করেছিলেন ঐ তিন বোন।

নিজেদের বসতঘর ও জমি ফিরে না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ সময় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছিলেন তারা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

বরগুনার বামনায় সেই তিন বোনের নতুন গৃহের উদ্বোধন করেছেন ডিআইজি

প্রকাশিত : ০৭:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২