১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানভর্তি আতশ ও পটকা বাজিসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ আতশ ও পটকাবাজি সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সদর উপজেলার সুলতানপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন-সদর উপজেলার নরসিংসার গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাগর মিয়া (৩২), শহরের ফুলবাড়িয়া এলাকার জাহের হোসেনের ছেলে আহাদ (২২) ও শফিকুলের ছেলে আরিফুল (১৮)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানভর্তি বিপুল পরিমাণ আতশ ও পটকা বাজি উদ্ধার করা হয়। বাজিগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা থেকে এসব বাজি সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা। এ ঘটনায় আটক হওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানভর্তি আতশ ও পটকা বাজিসহ আটক ৩

প্রকাশিত : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২