০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মহাদেবপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ও অপর দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাতুর ইউনিয়নের বেলকুড়ি নামক স্থানে।

সূত্র জানায়, খাজুুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জয়পুর সরদার পাড়া গ্রামের সাইদুর রহমানের পুত্র মো. শিহাব অপর দুই বন্ধু নিয়ে মোটর সাইকেল চালিয়ে বেলকুড়ি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তাল গাছের সাথে ধাক্কা লেগে চালক শিহাব ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ সময় তার সাথে থাকা জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের মো. জাকির হোসেনের পুত্র মো. শিহাব ও অপর বন্ধু আল আমিন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, তিনজনই জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরীক্ষা শেষে আন্দোলনে শিক্ষার্থীরা

মহাদেবপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

প্রকাশিত : ০৮:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২