০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রায়পু‌রে বজ্রপাতে ও গাছ থেকে পড়ে পৃথক দুই কৃষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পু‌রে বজ্রপাতে ও গাছ থেকে পড়ে পৃথক দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কে‌রোয়া ইউ‌পির দ‌ক্ষিণ কে‌রোয়া গ্রামে বজ্রপাত ও উত্তর চরবংশি ইউপির ৯নং ওয়ার্ডের লস্কর বাড়িতে-এঘটনাগুলো ঘটেছে। বুধবার সকালে উভয় কৃষককে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত মফিজুল হক মা‌নিক মিয়া বশির উল্যা (৫৫) প‌ন্ডিত বা‌ড়ির মৃত আমির আলীর ছেলে। তার স্ত্রীসহ এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিহত কৃষক দাদন মিয়া (৫৭) লস্কর উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের লস্কর বাড়ির মৃত হোসেন লস্করের ছেলে। তার স্ত্রী ও তিন ছেলে-মেয়ে রয়েছ।

পুলিশ ও গ্রামবাসি জানান, কৃষক বৃদ্ধ মা‌নিক মিয়া মঙ্গলবার রাতে মাছ শিকা‌রে নিজ বা‌ড়ির পা‌শে লাল মস‌জিদ সংলগ্ন খাল পাড়ে অবস্থান করেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থ‌লে মৃত্যু হয় মা‌নিক মিয়া।

একইসময়ে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের দাদন মিয়া লস্কর বুধবার সকালে একই গ্রামের রাঢ়ী বাড়ির খিজির আহাম্মদের বাগানে নারিকেল গাছ পরিষ্কার করতে যান। এসময় বৃষ্টির পানিতে ভিজে থাকায় নারকেল গাছে উঠে পা পিছলিয়ে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন দাদন লস্করকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার এসআই আবদুল কুদ্দুস জানান, বজ্রপাতে নিহত কৃষক মানিককে দাফন করা হয়েছে। গাছ থেকে পড়ে নিহত কৃষক দাদন লস্করকের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

রায়পু‌রে বজ্রপাতে ও গাছ থেকে পড়ে পৃথক দুই কৃষকের মৃত্যু

প্রকাশিত : ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২