০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গোয়ানঘাটে ভারতীয় মদসহ আটক ১

  • গোয়াইনঘাট
  • প্রকাশিত : ০৯:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • 90

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ সুমন আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে থানার এসআই জহিরুল ইসলাম খান ও এএসআই নয়ন রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার বোগলকান্দি এলাকা থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৫৬ বোতল মদসহ সুমন আহমেদকে আটক করে। ধৃত আসামি উপজেলার নোয়াগাও (কুড়ি) গ্রামের কায়সার আহমেদ’র ছেলে।

ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ সুমন আহমেদকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন ধৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরীক্ষা শেষে আন্দোলনে শিক্ষার্থীরা

গোয়ানঘাটে ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত : ০৯:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২