০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চাল রফতানি সীমিত করবে ভারত

ভারতের বাজারে যদি চালের দাম বেড়ে যায়, তাহলে দেশটি চাল রফতানি সীমিত করে দিতে পারে।

অবশ্য রফতানি সীমিতকরণের তালিকা থেকে বাসমতি চালকে বাদ দেয়া হবে বলে ধারণা করা যাচ্ছে।
চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় চাল উৎপাদনকারী দেশ। ২০২১-২২ অর্থবছরে দেশটি ১৫০টিরও বেশি দেশে চাল রফতানি করে।

তবে বৈশ্বিক সংকটের এ সময়ে ভারত চালসহ আরও ৫টি পণ্যে বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ১ জুন থেকে চিনি রফতানি সীমিত করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। গত ২৪ মে দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদফতরের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এক কোটি টন পর্যন্ত চিনি রফতানির অনুমতি দেবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

চাল রফতানি সীমিত করবে ভারত

প্রকাশিত : ০৬:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২