চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মো. জসিমউদ্দিন বেপারী (২৮) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারুক হোসেন।
তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়ার বেপারী বাড়ি। সে প্রবাসী হারুনুর রশিদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে ছেড়া বিদ্যুৎ এর তারের সাথে পৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে গ্রামের পথচারী সুজন (৩২) ও মহিন (২০) নামে দুই জন বিদ্যুৎ পৃষ্ট হয়। পরে বিদ্যুৎ অফিসে ফোন করার পর তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করে। আর বাকি দুইজনকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। নিহত জসিমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করা হবে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















