১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।

বুধবার (২৫ মে) রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, রাত ২টার দিকে একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আহত হয় আরও কয়েকজন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে হাটিকুমরুল সাখাওয়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

এদিকে আহত আব্দুল হালিমকে হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত : ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২