০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

করাঙ্গী নদী খনন কাজ নিয়ে এলাকাবাসীর অভিযোগ

হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদী খনন কাজ নিয়ে টিকাদারের বিরুদ্ধে এলাকাবাসী অনিয়ম , কারচুপি ও ক্ষতিপূরণ দাবি করে  উপজেলা চেয়ারম্যান বরাবরে দায়ের করা হয়েছে। এ অভিযোগের কপি পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী অফিসার এর কাছে অনুলিপি প্রেরণ করেছেন স্হানীয় গোহারুয়া গ্রামের অর্ধশতাধিক গ্রামবাসী। ২৬ মে বিকেলে উপজেলা চেয়ারম্যান এর নিকট পেশ করা  অভিযোগে বলা হয়েছে করাঙ্গী নদী খনন কাজের নিযুক্ত টিকাদার আব্দুল কাইয়ুম দায়সারাভাবে খনন কাজ করেছেন। বাহুবল অংশের রাবার ড্রাম থেকে মমরের চক পর্যন্ত খনন কাজ করার জন্য ওই গ্রামবাসীদের ফলায়া বোর ধানের তোড় আসা ফসল ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসে হাজার মন ধানের ক্ষতি সাধন করেছেন এবং তাদের জমিতে নদী থেকে উত্তোলিত মাটি এলোমেলো ভাবে রেখেই কাজ শেষ করে  চলে গেছেন।
তারা দাবি করেন অনেক স্হানে খনন কাজ সঠিকভাবে হয়নি। সঠিকভাবে কাজ না করে টিকাদার বিল উত্তোলনের অপচেষ্টা চালাচ্ছেন। গ্রামবাসী খনন কাজের অনিয়ম, কারচুপি ও তাদের ফসল নষ্টের ক্ষতিপূরণ দাবি করে তদন্তের মাধ্যমে সুবিচার কামনা করেন। অভিযোগের বিষয়ে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে টিকাদারকে নোটিশ করে ব্যবস্হা নেয়া হবে। সঠিক ভাবে খনন কাজ হয়নি বলে আমিও জেলা প্রশাসনকে অবগত করেছি।
ট্যাগ :
জনপ্রিয়

নিবন্ধন সেবা আধুনিকায়নে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন এর উল্লেখযোগ্য অর্জন ও ছয়টি দাবি পেশ

করাঙ্গী নদী খনন কাজ নিয়ে এলাকাবাসীর অভিযোগ

প্রকাশিত : ০৮:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২