১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কলারোয়ায় ভূয়া সেনা সদস্য আটক

সাতক্ষীরার কলারোয়ার দমদম বাজার থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দানকারী দানকারী এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তার নাম আব্দুর রহমান (২৬)। আটক আব্দুর রহমান সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। আটকের সময় তার কাছ থেকে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর একটি ফুল শার্ট ও একটি ফুল প্যান্ট, আব্দুর রহমান নামীয় একটি নেইম প্লেট, ফরমেশন সাইন একটি, বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট একটি, সোল্ডারব্যাচ দুই জোড়া যাহাতে ইংরেজীতে ARTILERY লেখা আছে, বাংলাদেশ সেনাবাহিনীর মূল্যেবোধ ও চেতনাকার্ড একটিটি, বাংলাদেশ সেনাবাহিনীর পোষাক পরিহিত ধৃত আসামীর পাসপোর্ট সাইজের ছবি তিন কপি, পুরাতন সোল্ডার ব্যাগ একটি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা জানান, আব্দুর রহমান সেনাবাহিনীর সদস্যের পরিচয় নিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দলটি রাত ৮টার দিকে তাকে আটক করে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভুয়া। এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে বিভিন্ন নারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করতো বলে সে স্বীকার করেছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

কলারোয়ায় ভূয়া সেনা সদস্য আটক

প্রকাশিত : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২