০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সরাইলে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার লোপাড়া এলাকা থেকে রিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৭ মে) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রিমা আক্তার উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া এলাকার বাছির মিয়া মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের তীরে ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় কিশোরী রিমা আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সরাইলে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২