নীলফামারীর ডিমলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে বরাদ্দকৃত অর্থে উপজেলার ১০১ টি দুঃস্থ, অসহায় গরিব, প্রতিবন্ধী পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা বিতরন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহাকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















