হবিগঞ্জের মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৮ মে) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে মাধবপুর পৌর শহরে ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
জানা যায়- স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স নবায়ন না থাকায় সেবা ডায়াগনস্টিক, এ্যাপেলো ডায়াগনস্টিক, হক ডায়াগনস্টিক, প্রাইম ডায়াগনস্টিক ও তিতাস শিশু জেনারেল হাসপাতালকে সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুনসহ অনেকেই।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















