১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে ২০ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার হেরোইনসহ শ্রী নিমাই সিং (৪৪) ও ধোপাকান্দি ব্রিজ এলাকা থেকে ১ হাজার ৩৭০ পিস ইয়াবাসহ মো. মোস্তফা কামাল রুবেল (৪৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

শনিবার (২৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান। আটককৃতরা হলেন-রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পানিহার গ্রামের শ্রী গোবিন্দ সিং এর ছেলে শ্রী নিমাই সিং ও গাইবান্দার পলাশবাড়ী থানার নয়ানপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. মোস্তফা কামাল রুবেল।

সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সাংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার নাটোর-ঢাকা মহাসড়কের ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে শ্রী নিমাই সিংকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম হোরোইনসহ (যার মুল্য ২০ লাখ) উদ্ধার করা হয়। মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ এক হাজার বিশ টাকা জব্দ করা হয়।

অপরদিকে ধোপাকান্দি ব্রিজ এলাকার নিউ লাম মিম হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে মো. মোস্তফা কামাল রুবেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদের সলঙ্গায় থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

সিরাজগঞ্জে ২০ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৫:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২