১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মান্দায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁর মান্দায় বজ্রপাতে সাজেদুর রহমান (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুর রহমান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে উপজেলার দাসপাড়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যালগ্নে হঠাৎ করেই পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর কিছু পরে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। একই সঙ্গে বিদ্যুৎ চমকাতে থাকে। বৃষ্টি উপেক্ষা করে সাজেদুর রহমান বাড়ির উঠানে খড়ের পালায় পলিথিন দিয়ে ঢেকে দিতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই নিহত সাজেদুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

মান্দায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত : ০৫:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২