ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না মেয়ে মঞ্জু রানী পালের(৬৫)।গত ২৯ এপ্রিল বার্ধক্যজনিত কারণে মারা যান তার বাবা মধুসূদন পাল(১০৪) হিন্দু ধর্মের নিয়ম মেনে তাকে সৎকার করা হয়।
সৎকার পরবর্তী মধুসূদন পালের শ্রাদ্ধানুষ্ঠান হয় ১৮ মে বুধবার আর এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ১৪ ই মে ভারতের আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন তার চতুর্থ কন্যা মঞ্জু রানী পাল।
শনিবার (২৮ মে) রাত এগারোটার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জু রানির মৃত্যু হয়।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এপার বাংলা ওপার বাংলার দুই পরিবারে। মৃত্যুর খবর পেয়ে ভারত থেকে তার স্বামীর বাড়ির স্বজনেরা আখাউড়া রাধানগরে ছুটে আসেন।
এ বিষয়ে কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু জানান আমার শত বর্ষীয়ান দাদু মধুসূদন পাল এর মৃত্যুপরবর্তী শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে গত ১৪ ই মে আমার পিসি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন শনিবার সন্ধ্যায় তিনি বেশ অসুস্থবোধ করেন। এ সময় বাড়িতে এসে এক চিকিৎসক চিকিৎসা সেবা দিয়ে যান। রাত সাড়ে নয়টার দিকে তিনি বেশি অসুস্থধোধ করলে আখাউড়া হাসপাতালে নেওয়া হয়। তিনি ডায়রিয়া, আমাশয় ও পরে হার্ট অ্যাটাক করেন রাত পৌণে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে তার এক মেয়ে ও এক ছেলে বাংলাদেশে ছুটে এসেছেন। সোমবার তার লাশ দেশে আনার সম্ভাবনা রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















