নীলফামারীর ডিমলায় ঢাকাগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোহাগ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। ঘটনাটি ঘটেছে ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে।
জানা গেছে সোমবার (৩০-মে) সকাল ৮.৩০ মিনিটে সোহাগ ইসলাম তাঁর ভাইয়ের মেয়ে জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী সাথী আক্তারকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য নিজ বাড়ী হতে ডিমলা উদ্দেশ্যে আসার পথে পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন ঢাকাগামী অনিতা এন্টারপ্রাইজের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে দুজনেই গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সোহাগকে মৃত্যু ঘোষনা করেন এবং সাথী আক্তারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখ জনক, নিহত যুবকের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন পুর্বক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















