ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়ন কুট্টাপাড়া এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ খোকন মিয়া (২২) এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েন (র্যাব-১৪) সদস্যরা।
আজ সোমবার (৩০ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাবের ভৈরব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রাতে উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোকন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমির পাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে।
র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রাফি উদ্দিন মোহাম্মদ যুবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া মোড়ের ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তাকে আটক করেছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সরাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















