১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মাদারীপুরের শিবচরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৩৩ তম শাখার শুভ উদ্বোধন

মাদারীপুরের শিবচরে প্রবাসী কল্যান ব্যাংকের ৩৩তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়াম ক্যাম মাল্টিপারপাস হল রুমে ব্যাংকের ৩৩তম শাখার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজ দেশে নিজেদের অর্থে পদ্মা সেতু হচ্ছে, সেখানে ও প্রবাসীদের বড় একটি অবদান রয়েছে। আপনারা কেউ অবৈধ ভাবে নদী পথে ইটালি যাওয়া চেষ্টা করবেন না। আমরা ওই দেশের সাথে বৈধ ভাবে যেন লোক পাঠাতে পারি সে লক্ষে কাজ করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনীর চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোঃ রাসেল, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, শিবচর উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের শিবচর শাখার কর্মকর্তা বৃন্দ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

মাদারীপুরের শিবচরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৩৩ তম শাখার শুভ উদ্বোধন

প্রকাশিত : ০৭:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২