১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আলোচনা সভা ও র‌্যালীর মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

১ জুন বুধবার দুপুরে জেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে প্রাণীসম্পদ অফিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রাণী সম্পদ অফিস থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রাণীসম্পদ অফিসের মিলনায়তনে প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

অনুষ্ঠানে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অপরদিকে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে প্রথমবারের মতো শেরপুর পৌরসভার পক্ষ থেকে দুইশত হত-দরিদ্র মানুষের মাঝে দুধের প্যাকেট বিতরণ করা হয়। দুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলামসহ পৌর কাউন্সিলরগণ ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশিত : ০৮:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২