১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শরণখোলায় উদ্ধার হওয়া বিশাল অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় হাঁসের ঘর থেকে বিশাল এক অজগর উদ্ধার করা হয়েছে। রাতভর তিনটি রাজহাস ও একটি পাতি হাস খেয়েছে অজগরটি। পরে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১ জুন) সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের আবদুর রাজ্জাক হাওলাদারের বাড়ির হাঁসের খোপ থেকে অজগরটি উদ্ধার করে কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।

বাড়ির মালিক আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকিতে আমাদের ঘুম ভাঙ্গে। বুঝতে পারি হাসের খোপে কিছু একটা প্রবেশ করেছে। খোপের মুখ খুলে দেখতে পাই একটি বিশাল অজগর। পরবর্তীতে সিপিজি’র সদস্যদের খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করে।

মনে হয় রাতের কোন একসময় অজগরটি হাঁসের খোপে প্রবেশ করেছে। রাতভর তিনটি রাজহাস ও একটি পাতি হাস খেয়েছে অজগরটি, জানান বাড়ির মালিক।

সিপিজির দলনেতা মো. খলিল জমাদ্দার বলেন, হাঁসের খোপ থেকে ধরে বাইরে আনার পর অজগরটির মুখ থেকে চারটি হাঁসের মরদেহ বেরিয়ে আসে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৬ কেজি। পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

শরণখোলায় উদ্ধার হওয়া বিশাল অজগর সুন্দরবনে অবমুক্ত

প্রকাশিত : ০৯:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২