লক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোকে চিঠি দেয়ার তিনদিন পর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছেন।। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে রায়পুর শহরে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ রাসেল ইকবাল।
সিলগালা ও জরিমানাকৃত প্রতিষ্ঠান হলো-রায়পুর ম্যাক্স কেয়ার হাসপাতালে ৫ হাজার টাকা জরিমানা ও স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার এবং মেহেরুন্নেসা হাসপাতালের এক্সরে কক্ষ সিলগালা ও আইডিয়াল মেডিকেল সার্ভিসেস সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ বাহারুল আলম।
গত ৩১ মে চিঠি দেওয়ার রায়পুরের বেসরকারি হাসপাতালগুলো হলো- সেবা হাসপাতাল, নিরাময় হাসপাতাল, জনসেবা জেনারেল হাসপাতাল, মডার্ণ হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, মেহেরুন্নেছা হাসপাতাল, মাতৃছায়া হাসপাতাল, মেঘনা হাসপাতাল ও ম্যাক্স কেয়ার হাসপাতাল। আইডিয়াল ডায়াগনষ্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনষ্টিক, এসকে ডায়াগনষ্টিক, পদ্মা ডায়াগনষ্টিক সেন্টার–ফরিদ ডায়াগনষ্টিক সেন্টার।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশানের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান তুহিন চৌধুরী বলেন, চিঠি পেয়ে আমরা রায়পুরসহ জেলার ৪০টি হাসপাতাল ও ১’শের বেশি ডায়াগনষ্টিক সেন্টারের মালিকগন সিভিল সার্জন অফিসে কাগজপত্র জমা দিয়েছি। এগুলো যাচাই শেষে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছেন ও অভিযান চালাচ্ছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, উপজেলার ৯টি বেসরকারি হাসপাতাল ও ৫টি ডায়াগনষ্টিক সেন্টারকে তাদের স্বপক্ষে কাগজপত্র দেয়ার জন্য রোববার চিঠি দেওয়া হয়েছিলো। বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের অভিযানে ১টি ডায়াগনষ্টিক সেন্টারে সিলগালা, একটির জরিমানা, একটি হাসপাতালের জরিমানা, আরেকটির ম্যাশিনরুমে কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান চলবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















