০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভালুকায় বজ্রপাতে দুই মাদ্রাসা ছাত্রী নিহত

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে সাফা মারিয়াম (৯) ও মানসুরা মীম (৮) নামে মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহনা গ্রামে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহনা গ্রামে অবস্থিত দারুল উলুম হুসাইনীয়া মাদরাসার শিক্ষকগন পাশের সৌদিয়া মসজিদে যোহরের নামাজ পড়তে যান। এ সময় ওই মাদরাসার তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী মোহনা গ্রামের সোহাগ মিয়ার শিশুকন্যা সাফা মারুয়া ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থা পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের শিশুকন্যা মানসুরা মীম মাদরাসার পাশে আকাশমনি গাছের নিচে খেলা করছিলো। পৌনে ২ টার সময় হঠাৎ বজ্রপাত হলে সাফা মারিয়াম ঘটনাস্থলেই এবং মানসুরা মীম ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নেয়ার পর মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম বাদশা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভালুকায় বজ্রপাতে দুই মাদ্রাসা ছাত্রী নিহত

প্রকাশিত : ০৯:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২