০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

যমুনার ভাঙ্গন থেকে চরবাসীকে রক্ষায় ৪৯ কোটি টাকার প্রকল্প

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে চৌহালীর দক্ষিণাঞ্চলের ৫০০ মিটার এলাকা যমুনার ভাঙন থেকে রক্ষা করা হবে। সে জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নদীর নাব্য ফেরাতে ও ভাঙন ঠেকাতে সরকার কাজ করছে। ভাঙন কবলিত এলাকায় টেকশই বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। যমুনার ভাঙন থেকে চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলকে রক্ষায় ৪৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের শেষে ওই প্রকল্পের আওতায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। পাশাপাশি যমুনার চর এলাকাকেও স্থায়ী বাঁধের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এর আগে তিনি চৌহালী উপজেলার চরছলিমাবাদ, মিটুয়ানী, ভুতের মোড় ও বিনানই গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় পানি উন্নয়ন বোর্ডের (বাউবো) অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল) আব্দুল মতিন সরকার, বগুড়া পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার ও বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মোল্লা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

যমুনার ভাঙ্গন থেকে চরবাসীকে রক্ষায় ৪৯ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত : ০৮:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২