০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে আ’লীগের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। শনিবার (৪ জুন) সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের নেতৃত্বে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুল হক ও আনিছুর রহমান আনিছ, সিনিয়র যুগ্মসাধারণ খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক, জামিলুর রহমান মিরন, সুভাষ চন্দ্র সাহা ও সাইফুজ্জামান সোহেল প্রমুখ।

প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের পাঁচ সহশ্রাদিক নেতাকর্মী অংশ নেয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে আ’লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৪:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২