০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ধামইরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি (নসিমন) উল্টে গিয়ে আমিনুল ইসলাম (৩৬) নামের একজন চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুন) সকালে উপজেলার নানাইচ নামক এলাকার গ্রামীণ রাস্তায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্বচানপুর নামক এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম ঘটনার দিন সকালে তার ভটভটিতে পানি ভর্তী করে পাশ্ববর্তী মঙ্গলবাড়িতে পোনামাছ নেয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথেই নানাইচ নামক এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনের চাউল কলের সামনের সড়কে পৌচ্ছলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ভটভটির নিচে চাপা পড়ে বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে চালক আমিনুল ইসলাম মারা যায়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ধামইরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু

প্রকাশিত : ০৪:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২