বিএনপি ও জামায়াত সন্ত্রাসী কর্তৃক আধুনিক বাংলাদেশের রূপকার রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী থানা আওয়ামী লীগ। গতকাল শনিবার দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নতুন বাজার দলীয় কার্যলয় থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নুরু, মহানগর তাতী লীগের সভাপতি শাহ আলম, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাছির, সাধারণ সম্পাদক রুহুল আমীন সরকার মনি,মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন মোল্লা, ৪৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল হক প্রধান লিটন, টঙ্গী পুর্ব থানা যুবলীগ নেতা জসিম মাদবর, ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী হাসান উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৪৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল জলিল গাজী, ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান জয়, ৪৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সজল সরকার, ৫৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রাথী শেখ মো. জাকির হোসেন, আবু সাইদ, রাকিব হোসেন প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















