প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাত কর্তৃক হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জের কদমতলী পুল এলাকা থেকে মিছিলটি শুরু করে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভা শেষে শান্তিপূর্ণভাবে কর্ম শেষ করা হয়। এসময় বিএনপি-জামায়াতের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো: সাদ্দাম হোসেনের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ন আহ্বায়ক ইলিয়াস মোল্লা, সদস্য, সোহেল বেপারী, মেহেদী হাসান বিপ্লব, শেখ পারভেজ হোসেন জিতু, হাজী সিরাজ, রবিউল ইসলাম, শাহআলম, শহিদুল, আ: রহমান নয়ন ও হারিস আহমেদ মাসুদ সহ প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















