০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাগরে সাতার কাটতে নেমে নিখোঁজ পর্যটকের খোঁজ মিলেছে

কুয়াকাটায় সাগরে সাঁতার কাটতে নেমে নিখোজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান পাওয়া গেছে। নিখোজের ১ সপ্তাহ পর শনিবার দুপুরে তিনি তার বড় ভাই মাসুম সিকদারকে ভারতের চেন্নাই প্রদেশ থেকে ফোন দিয়েছেন বলে জানিয়েছে তার ভাই।

বড় ভাই মাসুম সিকদার এ প্রতিনিধিকে জানান, গত ২৭ মে দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে কুয়াকাটায় সাগরে সাতার কাটতে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকাদর। ফিরোজ শিকদারের বরাত দিয়ে বড় ভাই আরো বলেন, সাগরে গোসলে নামার পর ঢেউয়ের ¯্রােতে গভীর সমুদ্রে ভেসে যান ফিরোজ। এরপর সাগরে একটি কলাগাছে ২৪ ঘন্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে তিনি ভারতীয় প্রশাসনের জিম্মায় রয়েছেন।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক সাংবাদিকদের বলেন, ফিরোজ শিকদারের বেঁচে থাকার বিষয়টি তার বড় ভাই নিশ্চিত করেছেন। আমরা খোজ খবর নিয়ে দেখছি। পরবর্তীতে বিস্তারিত জেনে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

সাগরে সাতার কাটতে নেমে নিখোঁজ পর্যটকের খোঁজ মিলেছে

প্রকাশিত : ০৮:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২