ফরিদপুরে বর্ণাঢ্য র্যালী চিত্রাঙ্কন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালান করা হয়েছে।গাছ লাগান পরিবেশ বাচাঁন,এই স্লোগানকে সামনে রেখে নিজেদেরকে সচেতন হওয়াটার কোনো বিকল্প নেই। তাই আমাদের চারিপাশের পরিবেশ রক্ষায় আমাদের নিজেদের কে কাজ করতে হবে। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রাশাসক অতুল সরকার,এক আলোচনা সভায় এই কথা ব্যক্ত করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম এরশাদের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবস পালান উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথির অতুল সরকার বক্তব্য রাখার পাশাপাশি বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাংবাদিক পান্না বালা, শাহাদাত হোসেন তিতু, এসএম মনিরুজ্জামান, মঞ্জু আরা স্বপ্না,এফ ডি এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্ট এর নির্বাহী পরিচালক এডভোকেট শিপ্রা গোস্বামী, নাগরিক মঞ্চের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেন বাবর, নার্সারি মালিক সমিতির সভাপতি আক্কাস হোসেন , নারী উদ্যোক্তা সোনিয়া সুলতানা, সুরেশ চন্দ্র হালদার, পথকলি ট্রাস্টের বেলায়েত হোসেন, এসডিসির দিপালী দাসসহ প্রমৃূখ।
সভায় পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কাজ তুলে ধরে আলোকচিত্র প্রদর্শনী করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মিতা রানী দাস, এই সময় বক্তরা বলেন, পরিবেশ রক্ষায় বিভিন্ন স্তরের মানুষ সচেতনতার সাথে এক হয়ে কাজ করতে হবে, পরিবেশ বান্ধব গাছ লাগনোর পাশাপশি সমাজের ভালমন্দের দিকে লক্ষ্য রাখতে হবে।একটি সমাজকে সুন্দর এবং উন্নত করতে ভালো পরিবেশ এর কোন বিকল্প নেই,তার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন মূলক কাজ করতে হবে এবং নিজেদেরকে সচেতন করতে হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















