০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গাজীপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত

গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়। রবিবার বেলা ১২টা ৫০ মিনিটে দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৯৮১ আপ বিটিও তেলবাহী ট্রেনটি বেলা পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। জয়দেবপুর লেভেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনটির পেছনের চারটি বগি লাইনচ্যুত ও একটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ঢাকার সাথে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হলেও একেবারে বন্ধ ছিল না।

উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে রেলওয়ের স্থানীয় উদ্ধারকর্মীরা বগি উদ্ধারের কাজ শুরু করেছেন। দ্রুতই বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম।

সরেজমিনে দেখা গেছে, লেভেল ক্রসিং বন্ধ হয়ে পড়ায় দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া পথচারীরা ঝুঁকি নিয়ে বগির ফাঁকা স্থান দিয়ে লেভেল ক্রসিং এলাকা পার হচ্ছেন। এ পথে জেলা প্রশাসক কার্যলয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুর আদালত পাড়া, ফায়ার স্টেশন, তাজউদ্দীন আহমদ মেডিকেল সহ গুরুত্বপূর্ণ অফিস আদালতে গাড়ি ও অ্যাম্বুলেন্স এমনকি রিকশা পর্যন্ত চলাচল করতে পারছেন না। এতে দুই পাশে যানজটও সৃষ্টি হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

গাজীপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত

প্রকাশিত : ০৬:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২