০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

একটাই পৃথিবী:”প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি মোছাঃ শামিমা আক্তার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুম্মান আক্তার, ইউপি সদস্য মোঃ মানিক রতন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শমসের আলী মন্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী প্রমূখ। শেষে উপস্থিত সকলের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রকাশিত : ০৬:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২