০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পরিচয় শনাক্তে লাগতে পারে ডিএনএ টেস্ট

আগুনে দগ্ধ কেউ আসছেন একটি অঙ্গ হারিয়ে, কেউবা আসছেন বিভৎস অবস্থায়। যার ফলে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এদিকে লাশ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। কয়েকজনকে চেনার উপায় নেই। তাই পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চট্টগ্রামের সীতাকুÐে বিএম কনটেইনার ডিপোতে বিকেল ৪টার সর্বশেষ তথ্যমতে এখনও জ্বলছে আগুন। কিছুক্ষণ পর পর ঘটছে বিস্ফোরণ। নিয়মিত ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন বিশেষ ফায়ার টিম এবং সেনাবাহিনীর সদস্যরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সকাল সোয়া ১০টা পর্যন্ত ২০ জনের লাশ এসেছে। লাশগুলো হাসপাতালের মর্গে রাখা আছে। সকাল ৯টার পর যে লাশগুলো আনা হয়েছে, সেগুলো চেনার উপায় নেই। পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা লাগতে পারে।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন ২১ জন। আহতরা সিএমএইচে চিকিৎসাধীন। কয়েকজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

পরিচয় শনাক্তে লাগতে পারে ডিএনএ টেস্ট

প্রকাশিত : ০৯:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২