কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৯০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। নতুন বাইসাইকেল পেয়ে ভীষণ খুশি গ্রাম পুলিশের সদস্যরা। রবিবার (৫ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু।
জানা যায় গ্রামীন এলাকায় নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন গ্রাম পুলিশকে ১টি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। এর মধ্যে দুই জন নারী গ্রাম পুলিশ সহ পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন গ্রাম পুলিশের হাতে একটি করে নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলীন শহীদ চৌধুরীর সভাপিতত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ প্রমুখ।
গ্রাম পুলিশ সদস্যরা জানান নতুন সাইকেল পাওয়াই তাদের কাজের গতি আরও বেড়ে যাবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















