০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ছাদে বাগান সৃজনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার গ্রহন করলেন মনিরা মুনমুন

‘বাড়ির ছাদে বাগান সৃজন’ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে মনিরা সুলতানা মুনমুন, গাজীপুর; কবিতা নাসরিন সৃষ্টি, ময়মনসিংহ এবং সাহানা নাসরিন-রাজশাহী থেকে মনোনীত হয়।

বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য ৭ ব্যক্তি ও ১৬টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেন সরকার।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে চীন-বাংলাদেশ মৈত্রী হলে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার তুলে দেন সাবের হোসেন চৌধুরী।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।এছাড়া বন ও পরিবেশ মন্ত্রী, প্রতিমন্ত্রী বর্ণাঢ্য পুরষ্কার প্রদান আয়োজনে উপস্থিত ছিলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিনের সভাপতিত্বে গত সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২০’ পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় মনোনীতদের বাছাই করা হয়।

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) এবং পদক মূল্যায়ন জাতীয় কমিটির সদস্য-সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা, উপজেলা এবং বিভাগপর্যায়ে বিচারের পর জাতীয় কমিটি চূড়ান্তভাবে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেন।

উল্লেখ্য মনিরা সুলতানা মুনমুন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ’র বড় ভাবি এবং আলোচিত মানবিক কর্মকান্ডের অনন্য ব্যক্তিত্ব আকরাম হোসেন বাদশা’র সহধর্মিনী।

আকরাম হোসেন বাদশা পরিবার দীর্ঘ বছর ধরে তাদের গাজীপুরের বাসভবণের ছাদে বিভিন্ন প্রজাতির অর্কিড, দূর্লভ ও বিরল প্রজাতির ছাদ বাগান করে আলোচিত ছিলেন।

তাদের এ অনন্য সেবামূলক কর্মকান্ডের জন্য এবার তারা ব্যক্তিগত পর্যায়ের ক্যাটাগরিতে অবদান রাখায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার জন্য মনোনীত হন।

উল্লেখ্য ১৯৯৩ সাল থেকে চালু হওয়া এ পুরস্কারের প্রতিটি শ্রেণির পুরস্কার প্রাপ্তদের সনদপত্র এবং প্রথমস্থান অধিকারীকে ৩০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ২০ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার টাকার একাউন্ট পে চেক প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ছাদে বাগান সৃজনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার গ্রহন করলেন মনিরা মুনমুন

প্রকাশিত : ০৫:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২