০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রূপগঞ্জে স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় ৬ আসামীর ফাঁসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর এক নারী ও তার স্বামীকে হত্যার ঘটনায় ৬ আসামির মৃত্যুদন্ডদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষনা করেন।

রায় ঘোষনার সময় ৬ আসামীর মধ্যে আরিফুল ইসলাম (৩০), জামাল হোসেন(২০) ও সুমন(৩১) আদালতে উপস্থিত ছিলেন। এসময় পলাতক ছিলেন, আরেক সুমন, লোকমান ও শফিক।

নারায়নগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৯ সালের ১১ আগষ্ট রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামে আব্দুর রহমান ও তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ দেখা দেয়। এতে আব্দুর রহমান তার স্ত্রী খাদিজাকে হত্যা করতে উল্লেখিত ছয় খুনিকে ১০ হাজার টাকা ভাড়া করেন। এতে খুনিরা খাদিজাকে ডেকে নিয়ে একটি নির্জন স্থানে নেয়।

সেখানে আব্দুর রহমান খুনিদের নিয়ে খাদিজাকে ধর্ষনের পর হত্যা করে লাশ ডোবায় গুম করে রাখে। এরপর ভাড়া করা ১০ হাজার টাকা খুনিদের না দেয়ায় একই সময় খুনিরা আব্দুর রহমানকেও খুন করে একই স্থানে ডোবায় লাশ গুম করে রাখেন। এঘটনায় খাদিজার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহন করে রায় ঘোষনা করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

রূপগঞ্জে স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় ৬ আসামীর ফাঁসি

প্রকাশিত : ০৭:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২