০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আজকের আ’লীগ অন্য যেকোন সময়ের তুলনায় অনেক শক্তিশালী: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আজকের আওয়ামী লীগ যে কোন সময়ের তুলনায় অনেক সুসংহত, শক্তিশালী ও সচেতন; এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। দলের এই অবস্থাকে ধরে রাখতে হবে। সেজন্য, যারা বিভিন্ন অপকর্মে জড়িত ও শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের মাধ্যমে দলের সুনাম ক্ষুণ্ন করছে, তাদেরকে দলের নেতৃত্বে আনা যাবে না। দলের বিপদেআপদে সকল আন্দোলন সংগ্রামে যারা সামনে থাকবে তাদেরকে নেতা নির্বাচন করতে হবে, দলে জায়গা দিতে হবে।

সোমবার (৬ জুন) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। ঘাটাইল গণ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, রাজাকার, আলবদর, বিএনপিসহ স্বাধীনতাবিরোধী শক্তি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে শ্লোগান দিচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, ‘৭৫ সালে আমরা বুঝতে পারি নাই। বঙ্গবন্ধু ছিলেন অসীম সাহসী, তাঁর হৃদয় ছিল আকাশের মতো উদার, সমুদ্রের মতো বিশাল। তিনি কিছু মানুষকে, কিছু কুচক্রীকে বিশ্বাস করেছিলেন। কিন্তু আজকের সুসংহত ও শক্তিশালী আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোন মূল্যে এই অপশক্তির মূলোৎপাটন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের নেত্রী, মানবতার নেত্রী। তাঁকে হত্যা করতে চাইলে এদেশের জনগণ ও সারা বিশ্বের নির্যাতিত মানুষ ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়াবে।

ভরা মৌসুমেও চালের দাম না কমার প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, করোনা, ইউক্রেন- রাশিয়া যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধিসহ নানা কারণে চালের দাম কিছুটা বেড়েছে। শীঘ্রই চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, তবে কৃষিমন্ত্রী হিসাবে বলতে চাই, এবছরও পর্যাপ্ত পরিমাণ চাল উৎপাদন হয়েছে। দেশে খাদ্য নিয়ে কোন হাহাকার হবে না, খাদ্যের কোন সংকট হবে না। গত ১৪ বছরে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের আমলে একজন মানুষও না খেয়ে মারা যায় নি, কোন মানুষ না খেয়ে থাকার কষ্ট করে নি। আমাদের যে সম্পদ রয়েছে, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে, তাতে যে কোন পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারব।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার।

সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। উপজেলা আওয়ামী লীগের আহয়ক শহিদুল ইসলাম ওরফে লেবু সম্মেলনে সভাপতিত্ব করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

আজকের আ’লীগ অন্য যেকোন সময়ের তুলনায় অনেক শক্তিশালী: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২