০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

লালমনিরহাটে গাঁজাসহ ৪ মাদক বিক্রেতা আটক

লালমনিরহাটের কালীগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ চারজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যব-১৩) রংপুর।

সোমবার (৬ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমদ।

এর আগে রোববার (৫ জুন) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবি শেখ ফজলল করিমের ফলকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ইকবাল হোসেন (৩৪), আজিমুল হক (৩৭), মুসা মিয়া (২২) ও সুমন মিয়া (১৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কাকিনা কবি শেখ ফজলুল করিমের নাম ফলক এলাকায় অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি দল। এসময় সন্দেহজনকভাবে রংপুরগামী একটি মাইক্রোবাস আটক করে তল্লাশী চালানো হলে ১৭ কেজি গাঁজা জব্দ করে র‍্যাব। সেইসঙ্গে চারজন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

মাইক্রোবাসটি জব্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

লালমনিরহাটে গাঁজাসহ ৪ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত : ০৮:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২