১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চৌগাছায় ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

যশোরের চৌগাছায় ছাদ থেকে নিচে পড়ে নবিছন বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিন সন্তানের জননী নিহত নবিছন উপজেলার সিংহঝুলী গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী।

সোমবার (৬ জুন) দুপুরে ছাদে ধান শুকাতে গিয়ে নিচে পড়ে যায় নবিছন। স্বজনরা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন নবিছন বিবি। দুপুরে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

চৌগাছায় ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত : ০৮:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২