০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রূপগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত, বিচারের দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রেডিমিক্স কারখানার মালবাহী ট্রাক চাপায় (৪) বছর বয়সের সাদিয়া আক্তার নামের শিশু নিহতের ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৭-জুন) দুপুরে উপজেলার ভূলতা ইউনিয়নের হাটাবো এলাকার রূপসী-কাঞ্চন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় বক্তব্য রাখেন, নজরুল, রাহুল, আতাউল করিম দোলন, মিশু, নিশাত মোল্লা, রুবেল, আলমগীর, রাম দাশ, হিরা, শেখ ফরিদ, শুভ
প্রমুখ। এসময় বক্তারা বলেন, রূপসী-কাঞ্চন সড়ক সংলগ্ন হাটাব এলাকায় এনডিই কোম্পানি নামের এশটি রেডিমিক্স কারখানা গড়ে উঠেছে। গত শনিবার বিকেলে ওই কারখানার মালবাহী ট্রাকের চাপায় শিশু সাদিয়া আক্তারের মর্মান্তিক
মৃত্যু হয়। এয়াড়া অতিরিক্ত ওজনের মালবাহী গাড়ীগুলো বেপরোয়া গতিতে চলার কারনে সাধারণ মানুষ ও অন্যন্য যানবাহন চলাচলে বিগ্ন ঘটছে। কিছুদিন পর পর ঘটছে দূর্ঘটনা। কিছুদিন পূর্বে এনডিইর গাড়ীর চাপায় হাটাব এলাকার সুরুজ নামের এক পথচারী গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরছে বলে জানান তারা। শুধু তাই নয়, রূপসী কাঞ্চন সড়ক দখল করে রাখছে ওই কোম্পানীর মালবাহী গাড়িগুলো। অতিরিক্ত লোড করা মালবাহী গাড়ির কারণে উপজেলার সড়কগুলো দেবে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে এনডিই কোম্পানীর প্রোডাকশন ম্যানেজার মিজানুর রহমান বলেন, আমাদের গাড়ি চাপায় কেউ মারা যায়নি। স্থানীয় কিছু অসাধু লোক কোম্পানী থেকে ফায়দা লুটার জন্য অপ-প্রচার চালাচ্ছে। শিশু নিহতের ঘটনাটি ঘটে একটি অটো রিক্সায় করে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

রূপগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত, বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত : ০৫:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২