০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

গোপালপুরে সহপাঠী হত্যার বিচার চান ক‌লেজ ছাত্রী‌রা

টাঙ্গাই‌লের গোপালপু‌রে ক‌লেজ ছাত্রী‌ সু‌নিকা হত‌্যার বিচার চান তার সহপাঠীরা। এ ঘটনায় তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জুন ) দুপু‌রে হেমনগর-‌গোপালপুর সড়‌কের উপ‌জেলার হেমনগর ডিগ্রী ক‌লে‌জের সাম‌নে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে কলেজের দুই শতাধিক শিক্ষার্থী, নিহত সুনিকার পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
বিচারের দাবিতে বক্তব্য রাখেন, হেমনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, প্রভাষক সোহেল রানা, আজমত হোসেন, স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান টুটুল, কলেজ শাখা ছাত্র লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সম্পাদক সবুজ আহমেদ, সুনিকার বাবা দুলাল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা সুনিকার হত্যাকারী তার স্বামী সুমনের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ এপ্রিল হেমনগর ডিগ্রি কলেজর শিক্ষার্থী সুনিকার সাথে সুমনের বিয়ে হয়। সুনিকা সুমনের দ্বিতীয় স্ত্রী হওয়ায় সংসার জীবনে তাদের ঝগড়া-বিবাদ গেলেই থাকতো। গত (২১ মে) শনিবার টাঙ্গাইলের গোপালপুরের নতুন শিমলা পাড়া গ্রামে শশুর বাড়িতে এসে স্ত্রী সুনিকা খাতুনকে (২৫) শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তার স্বামী সুমন (৩১)। ঘটনার পর সুনিকার বাবা তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছেন এমন অভিযোগ এনে গোপালপুর থানার একটি অভিযোগ পত্র দায়ের করেন। অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামী ঘাতক স্বামী সুমনকে আটক করেন টাঙ্গাইল জেল হাজতে পাঠায় গোপালপুর থানা পুলিশ। অভিযুক্ত সুমন ঘাটাইল উপজেলার লাউরা গ্রামের আরশেদ আলীর ছেলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

গোপালপুরে সহপাঠী হত্যার বিচার চান ক‌লেজ ছাত্রী‌রা

প্রকাশিত : ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২