০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার টার্মিনালের অগ্নিকাণ্ডের ঘটনাকে নিছক অগ্নিদুর্ঘটনা বলে মনে করছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, এটা আমার বিশ্বাস। না হলে এতগুলো প্রাণ যায় না। আজ মঙ্গলবার ঢাকায় ফায়ার সার্ভিস সদর দফতরে ওই অগ্নিকাণ্ডে নিহত ফায়ার ফাইটার মো. শাকিল তরফদারের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কারো গাফিলতি আছে কিনা, কিংবা কেউ স্যাবোটাজ বা উদ্দেশ্যমূলকভাবে কিছু করেছে কিনা,  কিংবা কেউ করিয়েছে কিনা, এসব কিছুই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব না। তবে এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত থাকবে তাদের শাস্তি পেতে হবে।

এসময় আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেণ, ফায়ার সার্ভিসের সদস্যরা অকুতোভয়। সিলেটে জঙ্গিবাদবিরোধী অভিযান ও এফআর টাওয়ারে ফায়ার সার্ভিসের ভূমিকার কথা স্মরণ করেন মন্ত্রী। তিনি বলেন, তারা জীবনের পরোয়া করেন না, ডাক এলে একমুহূর্ত দেরি করেন না।

গত শনিবার রাতে চট্টগাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে গিয়ে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় দুই ডজন কন্টেইনারে রাসায়নিক রাখা ছিল ওই ডিপোতে। রাসায়নিকের কারণেই পরিস্থিতি ভয়াবহ মাত্রা পায়। এ ঘটনায় রোববার পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছিল জেলা প্রশাসন। মঙ্গলবার ডিপোর পোড়া ধ্বংসস্তূপ থেকে আরো দুটি ‘দেহাবশেষ’ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে নয়জনই অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যা।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২