বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাতের হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে শিমরাইল ট্রাক টার্মিনাল থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু করে মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের টার্নিং পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে বিএনপি-জামাতের ন্যাক্কারজনক কার্মকান্ডের জন্য নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ নুরুজ্জামান জজের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: ইমরান মনি, সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান মামুন, দপ্তর সম্পাদক মোঃ রাইসুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ জেলা মটর চালক লীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান (আতা), সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মন্টু, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মো: বাশার, মোঃ নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম মুন্সি,মোঃ কালাম মুন্সি, মোঃ আজমীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ কালাম, কার্যকরী সদস্য মোঃ আলী হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ সারফিন মাসুম, সহ-সভাপতি মোঃ জামান মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেনসহ প্রমূখ।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি নুরুজ্জামান জজ তার বক্তব্যে বলেন, আমার নেত্রীকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে গ্রেফতারের দাবী জানাই।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















