কুয়াকাটায় বঙ্গোপসাগরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১০ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। বুধবার রাতে কুয়াকাটা সংলগ্ন চর বিজয় থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর রাতেই এসব জেলেদের কাছ থেকে ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এবং তারা আর নিষেধাজ্ঞা কালীন সময়ে সাগরে মাছ ধরবেনা বলে মুচলেখা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জেলেরা হলো: আমির হোসেন, রিয়াজ ফরাজী, জাকির হোসেন, তারেক সরদার, মনির আকন, আজু, মাসুদ, মামুন, বাসু ও সিদ্দিক।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















