০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে তিন সাংবাদিককে সংবর্ধনা

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে তিন সাংবাদিককে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে তাদের সংবর্ধনা দেয়া হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় ইত্তেফাকের গোপালপুর প্রতিনিধি জয়নাল আবেদীন, মানবাধিকার বিষয়ক সাংবাদিকতায় বাংলাভিশন ও ইনকিলাবের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতাউর রহমান খান এবং বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক সমকালের মির্জাপুর উপজেলা প্রতিনিধি দুর্লভ বিশ্বাসকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত তিন জনের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোরা, ক্রেস্ট ও সম্মানী তুলে দেয়া হয়। এবং তাদের উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে তিন সাংবাদিককে সংবর্ধনা

প্রকাশিত : ০৮:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২