০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উদোগে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফুটপাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ের ঢাকা সিলেট ও কুমিল্লা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট রিজিওন ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার ( ৯ জুন ) সকাল থেকে দুপুর পযর্ন্ত খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু নেতৃত্বে একটি বিশেষ টিম ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা মহাসড়কের দু’পাশে সরকারি জায়গা দখল করে গড়ে উঠা ফুটপাতে অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ করা হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, খাঁটিহাতা হাইওয়ে থানাধীন বিশ্বরোড এলাকায় নির্মিত গড়ে উঠা বিভিন্ন রকম অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করে।
এছাড়াও যাত্রীবাহি বাস গুলো নিদিষ্ট স্থানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করতে ড্রাইভার হেলপারদের বলা হচ্ছে।

এ সংক্রান্তে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানায়, হাইওয়ে রাস্তার পাশে কোন ফুটপাতে দোকান বসতে দেয়া হবেনা। যানজট নিরসন করতে তিনি কাজ করে যাবেন।বিশ্বরোড মোড়ের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা-সিলেট ও কুমিল্লা মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে, ঈদে মানুষ নির্বিঘ্নে নিরাপদে বাড়ি যেতে পারে এ জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য পুলিশি ব্যবস্থা করা হয়েছে। আশা করি, ঈদকে সামনে রেখে মহাসড়ক স্বাভাবিক থাকবে। মহাসড়কের প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে। এসময় ট্রাফিক ইন্সপেক্টর টিআই আনোয়ার, এসআই নজরুল ইসলাম, এসআই মোঃআলমগীর এএসআই সালাম এবং সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন বলে জানান তিনি।

অপরদিকে নির্মিত সরাইল বিশ্বরোড এলাকায় মহাসড়কের পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় সর্বস্তরের জন সাধারণ খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) সুখেন্দু বসুকে অভিনন্দন জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উদোগে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত : ০৫:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২