১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শ্যামনগর কৈখালীতে ডাম্পার উল্টে চালকের মৃত্যু 

সাতক্ষীরার শ্যামনগরে মাটি বহনের কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাক্টর পুকুরে পড়ে নাজমুল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের জাদা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন কৈখালী ইউনিয়ন এর যাদবপুর গ্রামের মৃত জুব্বার মোল্লার পুত্র মোঃ নাজমুল হাসান (৩০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রাশিদুল ইসলাম ও আবদুস সালাম জানান, নাজমুল নিজে ওই ডাম্পারের মালিক হলেও অনিয়মিত চালক ছিলেন। তার মালিকানাধীন অপর একটি স্কেভেটর অচল অবস্থায় পড়ে থাকায় তা উদ্ধার করার জন্য রওনা হয়ে কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছে রাস্তা ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডাম্পার ট্রাক্টরটি। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। দীর্ঘ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের পাশাপাশি শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ইউপি সদস্য শাহানুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্যাগ :
জনপ্রিয়

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

শ্যামনগর কৈখালীতে ডাম্পার উল্টে চালকের মৃত্যু 

প্রকাশিত : ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২