০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চৌগাছায় নিবন্ধনবিহীন ৬৩ মোটরসাইকেল আটক

যশোরের চৌগাছায় নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৬৩ টি মোটরসাইকেল জব্দ করেছেন ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যশোর ট্রাফিক এর টি এস আই মাসুম আহমেদের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে চালকদের নামে মামলা দেয়া হয়।

টি এস আই মাসুম আহমেদ বলেন, নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগ এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক এ এস আই শাহাবুদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাচঁটা পর্যন্ত মোট ৬৩টি মোটরসাইকেল থানা হেফাজতে দিয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

চৌগাছায় নিবন্ধনবিহীন ৬৩ মোটরসাইকেল আটক

প্রকাশিত : ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২