কুমিল্লা জেলার লাকসাম থানার ব্যাংক ডাকাতির মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী কুখ্যাত দুই ডাকাত আইয়ুব আলী ও আছমত আলীকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।
শুক্রবার ( ১০ জুন ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকচ্ছ (কদমতলি) এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আইয়ুব আলী সরাইল উপজেলার কালিকচ্ছ কদমতলি এলাকার কুতুব আলীর ছেলে ও মো.আছমত আলী একই এলাকার কাছন আলীর ছেলে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, ডাকাত আইয়ুব আলী ও আছমত আলী কুমিল্লা জেলার লাকসাম থানার ব্যাংক ডাকাতির মামলার কুখ্যাত দুই আসামী। তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।
এছাড়াও গ্রেফতারকৃত আসামী আইয়ুব আলীর বিরুদ্ধে রাস্তায় ডাকাতির প্রস্তুতি ০২টি, আইনশৃঙ্খলা বিঘ্ন দ্রুত বিচার- ০১, লাকসামে ডাকাতি মামলা ০১, মারামারির ০১টিসহ সর্বমোট- ০৫টি মামলা এবং মোঃ আছমত আলীর বিরুদ্ধে লাকসামে ডাকাতি মামলা ০১টি রয়েছে।
উক্ত মামলা সমূহের গ্রেফতারী পরোয়ানা মুলে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















